শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় আধুনিক গাড়ি পরিচর্যার নতুন ঠিকানা ‘Gloss & Glow’, ফিতা কেটে উদ্বোধন, এক ছাদের নিচে কার ও বাইকের আধুনিক পরিচর্যা সেবা

কুষ্টিয়া প্রতিনিধি
আগস্ট ২০, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ফটো

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের লাহিনী চারা বটতলা এলাকায় যাত্রা শুরু করেছে আধুনিক প্রযুক্তিনির্ভর Gloss & Glow Automatic Car & Bike Wash। বৃহস্পতিবার সকালে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ডা. এ,এস,এম মুসা কবির।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম সভাপতিত্ব করেন। উদ্বোধনী আয়োজনে স্থানীয় ব্যবসায়ী, গাড়ির মালিক, মোটরসাইকেল চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এক ছাদের নিচে গাড়ির আধুনিক পরিচর্যা

কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের গুরুত্বপূর্ণ এ এলাকায় স্থাপিত Gloss & Glow Automatic Car & Bike Wash-এ আধুনিক ওয়াশিং প্রযুক্তির মাধ্যমে গাড়ি ও মোটরসাইকেল পরিষ্কার-পরিচর্যার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান ইঞ্জিনিয়ার মো. রফিকুল ইসলাম বলেন, “কুষ্টিয়ায় গাড়ি ও মোটরসাইকেল মালিকদের আধুনিক ও মানসম্মত পরিচর্যা সেবা দেওয়ার লক্ষ্যেই Gloss & Glow-এর যাত্রা শুরু করেছি। এখানে আধুনিক প্রযুক্তির পাশাপাশি গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, প্রতিষ্ঠানটিতে রয়েছে কার পলিশ, গ্লাস পলিশ, কার ইন্টেরিয়র ডিপ ক্লিনিং, অটোমেটিক কার ওয়াশের আন্ডার ও আউটডোর পরিষেবা এবং কার ইঞ্জিন হাইড্রো কার্বন ক্লিনিং। পাশাপাশি মোটরসাইকেলের জন্যও থাকছে ওয়াশিং ও পরিচর্যা সেবা।

থাকছে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা

গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটিতে রাখা হয়েছে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা। ফলে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হলেও সেবা কার্যক্রম চালু রাখার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটি সপ্তাহের সাত দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। এতে কর্মজীবী ও ব্যস্ত গ্রাহকরাও নিজেদের সুবিধাজনক সময়ে গাড়ি কিংবা মোটরসাইকেলের পরিচর্যা করাতে পারবেন।

আধুনিক সেবায় নতুন অভিজ্ঞতার প্রত্যয়

কর্তৃপক্ষ জানায়, গাড়ি ও মোটরসাইকেল এখন শুধু যাতায়াতের মাধ্যম নয়, অনেকের কাছে এটি গুরুত্বপূর্ণ সম্পদ। নিয়মিত পরিষ্কার-পরিচর্যার মাধ্যমে গাড়ির সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও ব্যবহারযোগ্যতা দীর্ঘদিন ধরে রাখা সম্ভব। এ বিষয়টি বিবেচনায় রেখে আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের মাধ্যমে সেবা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, কুষ্টিয়ায় গাড়ি ও মোটরসাইকেল পরিচর্যা সেবায় একটি আধুনিক, মানসম্মত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য। গ্রাহকদের চাহিদা ও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।