মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় জিয়া শিশু-কিশোর সংগঠনের পরিচিতি সভা, দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয়

এস এম বাদল
অক্টোবর ২০, ২০২৬ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ছবি: সমতল মাতৃভূমি

ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় শিশু-কিশোরদের সংগঠিত করে জাতীয়তাবোধ, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের প্রত্যয় নিয়ে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে জিয়া শিশু-কিশোর সংগঠনের জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা।

জিয়া শিশু-কিশোর সংগঠন, কুষ্টিয়া জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক পরিচিতি এবং শিশু-কিশোরদের দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি। তিনি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্তারুজ্জামান কাজল মাজমাদার। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের সাধারণ সম্পাদক।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজবাউর রহমান পিন্টু। তিনি কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক এবং কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব।

সভায় সভাপতিত্ব করেন মেহেদী হাসান রুমি। অনুষ্ঠান পরিচালনা করেন শামসু জাহিদ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

এ সময় বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জিয়া শিশু-কিশোর সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শিশু-কিশোরদের মধ্যে দেশপ্রেম, জাতীয়তাবোধ, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সাংগঠনিক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের পরিচিতি ও সাংগঠনিক উদ্যোগ শিশু-কিশোরদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে ভূমিকা রাখবে।

ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনাকে ধারণ করে জিয়া শিশু-কিশোর সংগঠন কুষ্টিয়া জেলায় আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।