মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পবিত্র রমজান মাসকে সামনে রেখে গরিব ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে শাড়ি ও লুঙ্গি বিতরণের মহৎ উদ্যোগ নেওয়া হয়।
শনিবার (১৪ মার্চ ২০২৬) কুষ্টিয়া চেম্বার ভবনের মজিবর রহমান ফ্লোর (৩য় তলা)-এ আয়োজিত এ কর্মসূচিতে অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন চেম্বারের সভাপতি আল হাজী মোঃ আবু জাফর মোল্লা।
এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সাধারণ সম্পাদক, পরিচালকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শতাধিক অসহায় মানুষের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার সেই মুহূর্তে যেন ভেসে উঠেছিল মানবিকতার এক আবেগঘন দৃশ্য। নতুন শাড়ি ও লুঙ্গি পেয়ে অনেকের চোখে আনন্দের অশ্রু ঝরতে দেখা যায়। উপস্থিত অতিথিরা বলেন, সমাজের সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে কোনো দরিদ্র মানুষ আর অবহেলিত থাকবে না।
পরে একই স্থানে দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে চেম্বারের সভাপতি আল হাজী মোঃ আবু জাফর মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ মেজবার রহমান, সহ-সভাপতি কাজী মোঃ রফিকুল রহমান, পরিচালক মোঃ ফুয়াদ রেজা ফাইম, পরিচালক মোঃ আক্তারুজ্জামান (কাজল মাজ মাদার), মোঃ মুক্তারুজ্জামান চৌধুরী, মোঃ জিহাদুজ্জামান (জিকু), ইঞ্জিনিয়ার মোঃ সাহাবুদ্দিন, মোঃ ইমরান হোসেন, হাজী রবিউল রহমান, প্রকৌশলী মোঃ সাইফুল আলম মারুফ, মোঃ উত্তম সাহা, মোঃ এস.এম. আলমগীর আলম, মোঃ হামিদুর রহমান, মোঃ ইউসুফ খান, মোঃ আবু হোসেন মিলন, হাজী মোঃ শাকিল আহমেদ জালাল, হাজী মোঃ রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ পারভেজ মাজমাদার, মোঃ আবু মনি জুবায়েরসহ চেম্বারের অন্যান্য পরিচালক ও সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলে ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং সমাজের অসহায় মানুষের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।
চেম্বারের সভাপতি আল হাজী মোঃ আবু জাফর মোল্লা বলেন, রমজান আমাদের সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও কুষ্টিয়া চেম্বার এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।”
এই আয়োজন শুধু একটি অনুষ্ঠানই নয়—এটি ছিল মানবিকতার এক অনুপ্রেরণাদায়ক বার্তা, যা সমাজের বিত্তবানদের আরও বেশি করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
