কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যক্রম (সামারি ট্রায়াল) পরিচালনার ধারাবাহিকতায় রোববার (২ ফেব্রুয়ারি ২০২৬) কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সামারি ট্রায়াল পরিচালিত হয়েছে।
মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ মামুনের নির্দেশনায় এই কার্যক্রম পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রহমান ও মোঃ জান্নাতুল ইসলাম।
সামারি ট্রায়ালে সরকারি অফিস সংলগ্ন এলাকা ও পাবলিক প্লেসে ধূমপানের দায়ে সংশ্লিষ্ট আইনে চারজনকে জরিমানা করা হয়। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আদালত প্রাঙ্গণে আগত সাধারণ মানুষকে পাবলিক প্লেসে ধূমপান থেকে বিরত থাকার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।
আদালত সূত্র জানায়, জনস্বার্থে এই সংক্ষিপ্ত বিচার কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।
