শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খিলগাঁওয়ে জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, উধাও স্বর্ণ-রূপার অলঙ্কার ও নগদ টাকা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণ ও রূপার অলঙ্কারসহ নগদ টাকা নিয়ে গেছে।
বুধবার রাতের কোনো এক সময় গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার আশেকে রাসুল জুয়েলার্স থেকে এ চুরির ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি, দোকান থেকে প্রায় ৭০ ভরি স্বর্ণালঙ্কার, রূপার অলঙ্কার এবং নগদ এক লাখ ৪০ হাজার টাকা চুরি হয়েছে।

খিলগাঁও থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা দোকানের শাটার ভেঙে ভেতরে প্রবেশ করে চুরি সংঘটিত করে। তবে ঠিক কত ভরি অলঙ্কার চুরি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, প্রথমে দোকান মালিক দাবি করেছিলেন প্রায় ১০০ ভরি স্বর্ণ ও ১৫০ ভরি রূপার অলঙ্কার চুরি হয়েছে। পরে তিনি জানান, স্বর্ণালঙ্কার ছিল প্রায় ৭০ ভরি। এছাড়া নগদ এক লাখ ৪০ হাজার টাকাও খোয়া গেছে।

ওসি আরও জানান, ঘটনাটি যাচাই-বাছাই শেষে মামলায় যে পরিমাণ উল্লেখ করা হবে সেটি ধরেই তদন্ত এগিয়ে নেওয়া হবে। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।