রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‘চকরিয়ায় সালাহউদ্দিন আহমদ, এই নির্বাচনেই শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা,

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে চকরিয়ায় জমে উঠেছে রাজনৈতিক উত্তাপ। জনতার ভিড়ে মুখর ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দৃঢ় কণ্ঠে ঘোষণা দিলেন— এই নির্বাচনের মধ্যদিয়েই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে।

শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন।
এই ভোটের মাধ্যমেই দেশের বাঁক বদল হবে। বিএনপি যে রাষ্ট্রচিন্তা ও পরিকল্পনা দিয়েছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে।
কর্মসংস্থানের প্রতিশ্রুতি, বেকারত্বের অবসান-সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের ১৮ কোটি মানুষের ছত্রিশ কোটি হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে চাই। বিএনপির লক্ষ্য—এই দেশে একজন মানুষও বেকার থাকবে না।
নারীর ক্ষমতায়ন, কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান—
* নারীদের জন্য ফ্যামিলি কার্ড
* কৃষকদের জন্য কৃষি কার্ড
* চিকিৎসা সেবা নিশ্চিতে হেলথ কার্ড
তার বক্তব্যে বলেন, মাতামুহুরি উপজেলাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে বাস্তবায়ন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের জীবনমান বদলে দেওয়া হবে বলে জানান তিনি।

ধানের শীষ মানেই গণতন্ত্র- ধানের শীষকে গণতন্ত্র ও মানুষের প্রতীক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন,
দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষে ভোট দেবে—এই বিশ্বাস আমার আছে।
গণসংযোগ থেকে জনসভা—দিনভর ব্যস্ততা
এর আগে সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। সেখানে একটি পথসভায় যোগ দিয়ে তিনি সব ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার আহ্বান জানান।
তিনি বলেন,
তারুণ্যের ভাবনাকে ধারণ করেই বিএনপি দেশ পরিচালনার পরিকল্পনা সাজিয়েছে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশের উন্নয়ন, অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে।

গণতন্ত্রের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, যখনই গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, তখনই বিএনপি তা রক্ষায় সামনে থেকেছে।
নির্বাচনী মঞ্চে প্রথমবার ছেলে সাঈদ ইব্রাহিম
এই জনসভায় একটি আবেগঘন মুহূর্ত তৈরি হয়, যখন প্রথমবারের মতো বাবার জন্য নির্বাচনী মঞ্চে আসেন সালাহউদ্দিন আহমদের ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ। তিনি সবার কাছে বাবার জন্য দোয়া ও ধানের শীষে ভোট চান।

নেতাদের উপস্থিতি: জনসভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরীসহ স্থানীয় ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতারা।
এসময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।