বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু, ভিসার ফি কত?

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকায় চালু হয়েছে তুরস্কের নতুন ভিসা আবেদন কেন্দ্র। আগামীকাল সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে বনানীর মোসাইক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে তুরস্কের ভিসা আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত তুরস্কের দূতাবাস।

বনানীর ১১ নম্বর রোডের এম ব্লকের ৭৭ নম্বর বাড়িতে অবস্থিত কেন্দ্রটি রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আবেদন গ্রহণ করবে। পাসপোর্ট সংগ্রহ করা যাবে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আবেদন করতে হলে আগেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

সিঙ্গেল এন্ট্রি ভিসার ফি সর্বনিম্ন ২৪ হাজার ৭৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি ভিসার ফি সর্বোচ্চ ৪৬ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।