ফাইল ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে দলটির নেতা তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার সকালে এক টুইট বার্তায় তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারত পাশে থাকবে।
একই সঙ্গে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রতিবেশী দেশটির প্রধানমন্ত্রী।
এর আগে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি এবং তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।পাশাপাশি বাংলাদেশে সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য দেশটির জনগণকে অভিনন্দন জানিয়েছে দেশটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
