আসন্ন দীর্ঘা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক ও শিক্ষিত উদীয়মান তরুণ নেতা মো. খাইরুল আলম (রুমন)।
তিনি বর্তমানে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সদস্য এবং শহীদ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষাজীবনে তিনি ম্যানেজমেন্ট বিভাগ থেকে বিবিএ সম্পন্ন করেছেন। পেশাগতভাবে তিনি একজন সাংবাদিক।
রাজনৈতিক জীবনে তিনি পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং দীর্ঘা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এক বিবৃতিতে মো. খাইরুল আলম (রুমন) বলেন, ইনশাআল্লাহ দীর্ঘা ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমার একমাত্র লক্ষ্য জনগণের সেবা করা এবং তাদের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করা।
তিনি আরও বলেন, শিক্ষা, চিকিৎসা, যুবকদের কর্মসংস্থান এবং আধুনিক অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দীর্ঘা ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করাই আমার স্বপ্ন। ইউনিয়নের সার্বিক উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার এই ঘোষণার পর দীর্ঘা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, একজন শিক্ষিত, তরুণ, সাংগঠনিকভাবে অভিজ্ঞ এবং গণমাধ্যমকর্মী নেতৃত্ব নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
