ছবি সংগৃহীত
দীর্ঘ বিরতির পর মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। আর সেই প্রতীক্ষিত ম্যাচের উত্তেজনা দেখতে মিরপুরে হাজির হলেন প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কন্যা জাইমা রহমান।
বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম– এ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ উপভোগ করতে মাঠে যান তিনি। ক্রিকেটভক্তদের কাছে ‘হোম অব ক্রিকেট’ নামে পরিচিত এই স্টেডিয়ামে তার আগমন ঘিরে তৈরি হয় বাড়তি কৌতূহল ও আলোচনার আবহ।
স্টেডিয়ামে পৌঁছালে তাকে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ সময় মাঠের পরিবেশ ছিল উৎসবমুখর, গ্যালারিতেও ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ের পর বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি সরকার গঠন করে। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো মাঠে নামল বাংলাদেশ ক্রিকেট দল।
এদিকে ম্যাচে টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। ফলে শুরু থেকেই উত্তেজনায় টগবগ করছে মিরপুরের গ্যালারি।
🏏 ক্রিকেটপ্রেমীদের জন্য এ যেন একসঙ্গে দুই আনন্দ—মাঠে টাইগারদের লড়াই, আর গ্যালারিতে আলোচিত উপস্থিতি জাইমা রহমানের।
