সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগে সীতাকুণ্ড পৌরসভার উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকে অভিযোগের প্রস্তুতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
জুলাই ২৬, ২০২৬ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম সীতাকুণ্ড পৌরসভার উপসহকারী প্রকৌশলী আবু ইউছুফের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম এবং জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ তুলে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র এবং বর্তমানে সীতাকুণ্ড পৌরসভার উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আবু ইউছুফ চাকরিকালীন সময়ে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক হয়েছেন। অভিযোগকারীদের দাবি, এসব সম্পদের প্রকৃত উৎস নিয়ে জনমনে নানা প্রশ্ন ও সংশয় সৃষ্টি হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে তার আয়-ব্যয়ের হিসাব, সম্পদের উৎস এবং দায়িত্ব পালনকালে কোনো অনিয়ম, ক্ষমতার অপব্যবহার বা দুর্নীতি সংঘটিত হয়েছে কি না—তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করা হবে।

অভিযোগকারীদের মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটিত হলে তা জনস্বার্থে প্রকাশ করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট উপসহকারী প্রকৌশলী আবু ইউছুফের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে সংবাদে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ