সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে গভীর রাতে পুলিশের অভিযান, জুয়া খেলায় আটক ৫

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ১৭, ২০২৬ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে গভীর রাতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় পাঁচজনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ প্রায় ৩ হাজার টাকা ও জুয়া খেলার কাজে ব্যবহৃত চার সেট তাস উদ্ধার করা হয়েছে।

রোববার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার মিরপুর গ্রামের ইন্তাজ আলীর মুদি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. ইন্তাজ আলী, বিজয় আলী, মো. লালন আলী, মো. শাহিনুর হোসেন ও সোহান আলী।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমানের নির্দেশনায় এসআই লিংকনের নেতৃত্বে পুলিশের একটি দল মিরপুর গ্রামের ওই মুদি দোকানে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়া খেলারত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ প্রায় ৩ হাজার টাকা ও জুয়া খেলায় ব্যবহৃত চার সেট তাস উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশের এ অভিযানের পর এলাকায় জুয়া ও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।