মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ সম্পন্ন

হারুন অর রশীদ
জুন ২২, ২০২৬ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

অসহায় পরিবারের মুখে হাসি, মানবিক সহায়তায় সরকারের প্রতি কৃতজ্ঞতা। ফাইল ছবি

কুষ্টিয়ার দৌলতপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ কর্মসূচি জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ জুন ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ৩৫০ মহিলা আসন-৫০-এর মাননীয় সংসদ সদস্য মোছাঃ নুসরাত তাবাসুম জ্যোতি-এর অনুকূলে বরাদ্দকৃত অর্থ এলাকার দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয়।

দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হালিম, মাননীয় সংসদ সদস্য নুসরাত তাবাসুম জ্যোতির পিতা এবং কে সি ভি এন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন জাতীয় ছাত্র-শক্তি দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মোঃ গাউসুল আজম রাব্বি।

চেক বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে, সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেক হাতে পেয়ে এলাকার অসহায় পরিবারগুলোর মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি। তারা সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা কর্মসূচি দৌলতপুরের অসহায় মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে এবং সামাজিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।