শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে বাংলাদেশ রাইটস ফর পিপল চেয়ারম্যানকে সংবর্ধনা

হারুন অর রশীদ
জুলাই ৯, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বাংলাদেশ গ্রাম পুলিশ কল্যাণ সংস্থা-এর উদ্যোগে বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যান মো. নুরুল হক-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার রিফায়েতপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গ্রাম পুলিশের অধিকার, জনকল্যাণমূলক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম জিয়াউল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যান মো. নুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুবিচার ফাউন্ডেশন-এর মহাসচিব প্রদীপ জয়, দৈনিক আমাদের দিন-এর সম্পাদক ও প্রকাশক বিএম শাহ আলম, রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি উজ্জ্বল খান এবং ওহিদুল ইসলাম নেন্টু মোল্লা।

বক্তারা বলেন, গ্রাম পুলিশ সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় স্থানীয় গ্রাম পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, জনসেবা, মানবাধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ রাইটস ফর পিপল-এর চেয়ারম্যান মো. নুরুল হক-কে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, গ্রাম পুলিশ সদস্য এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।