সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ভোরের অভিযানে ১৪ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকুপ সিরাপসহ যুবক আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে ভোরের অভিযানে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ এসকুপ সিরাপসহ মো. মারুফ হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট ২০২৬) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে দৌলতপুর থানার এসআই মহসীন চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাইকুন্ডি গ্রামের জনৈক রইচ উদ্দিনের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে সন্দেহভাজন অবস্থায় মারুফ হোসেনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ এসকুপ সিরাপ উদ্ধার করা হয়।

আটক মারুফ হোসেন দৌলতপুর উপজেলার বাগোয়ান কান্দিরপাড়া গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে।

অভিযান শেষে উদ্ধার হওয়া নিষিদ্ধ সিরাপসহ আটক যুবককে দৌলতপুর থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, ‘ভারতীয় ১৪ বোতল সিরাপসহ একজনকে আটক করা হয়েছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, সীমান্তবর্তী দৌলতপুরে নিষিদ্ধ ও অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।