বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন কুষ্টিয়ার এসপি মোহাম্মদ জসীম উদ্দিন

কুষ্টিয়া প্রতিনিধি
জুলাই ৯, ২০২৬ ১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

বুধবার (৮ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। একই সঙ্গে জানানো হয়, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ (বিপিএম) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

এদিকে, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। দায়িত্ব পালনে তাঁর সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন জেলা পুলিশের সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।