সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় সব শাখা–উপশাখায় ব্যানার টানানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণায় ব্যাংকগুলোর সব শাখা, উপশাখার দৃষ্টিনন্দন স্থানে ব্যানার টানাতে হবে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।

এর আগে গত ১১ জানুয়ারি ব্যাংকের এমডিদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল– হ্যাঁ’র পক্ষে প্রচারণায় ব্যাংকগুলো সিএসআরের টাকা ব্যয় করতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ ২০২৫–এ লিপিবদ্ধ সংবিধান সংস্কারের ওপর গণভোট বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দু’টি ব্যানার সব শাখা, উপশাখার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হলো। সেখানে দুটি ব্যানারের নমুনাও দেওয়া হয়েছে। যার একটিতে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ এবং অপরটিতে পরিবর্তনের পয়েন্টগুলো উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ের নির্দেশনার পরই বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক শাখায় ব্যানার টানানো হয়েছে। বেসরকারি খাতের অনেক ব্যাংক শাখায়ও এরই মধ্যে এ ব্যানার দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।