শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাবাকে হারানো মাহিমার পাশে শিক্ষার হাত বাড়ালেন মোজাম্মেল হক রাসেল

এস এম বাদল
আগস্ট ২০, ২০২৬ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে প্রয়াত সাংবাদিক দেবাশীষ দত্তের ছোট্ট মেয়ে মাহিমার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন কুষ্টিয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাম্মেল হক রাসেল।

বাবাকে হারিয়ে মাহিমার ভবিষ্যৎ যখন অনিশ্চয়তার মুখে, ঠিক সেই সময়ে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু আর্থিক সহায়তা নয়, মাহিমার শিক্ষাজীবন এগিয়ে নিতে প্রয়োজনীয় দায়িত্বও বহন করার প্রত্যয় ব্যক্ত করেছেন মোজাম্মেল হক রাসেল।

এ প্রসঙ্গে মোজাম্মেল হক রাসেল বলেন, সাংবাদিক দেবাশীষ দত্ত একজন মানবিক সাংবাদিক ছিলেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। আজ তিনি আমাদের মাঝে নেই—এটা অত্যন্ত বেদনাদায়ক। তাঁর ছোট্ট মেয়েটির ভবিষ্যৎ যেন কোনোভাবেই অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সে দায়িত্ববোধ থেকেই আমরা মাহিমার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, মাহিমার পড়াশোনা যাতে কোনোভাবেই থেমে না যায় এবং একজন যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে সে গড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এডুকেয়ার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তার পাশে থাকবে।

মাহিমার মতো একজন শিশুর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার এই উদ্যোগকে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, একজন শিশুর হাতে বই তুলে দেওয়া মানেই শুধু তার বর্তমানকে এগিয়ে দেওয়া নয়—বরং তার ভবিষ্যতের পথটিও আলোকিত করে দেওয়া।

শোককে শক্তিতে রূপ দিয়ে মাহিমার পাশে দাঁড়ানোর এই উদ্যোগ কুষ্টিয়ায় নতুন করে মানবিকতার বার্তা ছড়িয়ে দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।