সোমবার, ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভাটারা নতুন বাজারে দোকান আগুনে পুড়ে মালামাল ছাই

স্টাফ রিপোর্টার
জানুয়ারি ২৪, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

রাজধানীর ভাটারা এলাকার একশ’ ফুট সড়ক সংলগ্ন নতুন বাজারে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৯টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান ইসলাম সমতল মাতৃভূমি কে বলেন, রাত ৮টা ১৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর দ্রুত তিনটি ইউনিট সেখানে যায়। এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুরোপুরি নেভাতে আরও সময় লেগে যায়।

তিনি জানান, মার্কেটের বেশিরভাগ দোকান টিন–কাঠের তৈরি। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। তবে এখনই ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।