যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এফ-৩৫ ফাইটার জেট। ফাইল ছবি: এএফপি
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শুক্রবার মার্কিন বিমান বাহিনীর একটি ফাইটার জেটের ধ্বংসাবশেষের ছবি প্রকাশ করেছে। এতে দাবি করা হয়েছে, এফ-৩৫ স্টেলথ ফাইটার জেটটি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এটি ভূপাতিত করেছে।

প্রকাশিত একাধিক ছবিতে কেবল জেটের ছোট কিছু অংশ দেখা যাচ্ছে। ছবিগুলো বিশ্লেষণ করে মনে হচ্ছে, এটি মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ জেট। ছবির একটি অংশে ‘ইউএস এয়ার ফোর্সেস ইন ইউরোপ’-এর লোগোর আংশিক অংশ দেখা যাচ্ছে। যা সাধারণত এফ-১৫ জেটের টেইল ফিনে (লেজের অংশ) থাকে।
প্রেস টিভিসহ ইরানের একাধিক রাষ্ট্রীয় গণমাধ্যম এই ছবিগুলো প্রকাশ করেছে। আইআরজিসির একটি বিবৃতিতে বলা হয়েছে, বিপ্লবী বাহিনী ইরানের মধ্যাঞ্চলে একটি এফ-৩৫ স্টেলথ ফাইটার ভূপাতিত করেছে। তবে ছবিগুলো দেখে গ্রিফিথ এশিয়া ইনস্টিটিউটের ফেলো এবং রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের সাবেক কর্মকর্তা পিটার লেটন সিএনএনকে বলেন, কাঠামো দেখে মনে হচ্ছে এটি এফ-১৫ জেট।

১১.১৭ Am.৩ এপ্রিল ২০২৬
ইরানের এই দাবির বিষয়ে মন্তব্যের জন্য সিএনএনের পক্ষ থেকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি।
