রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণে কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহণ প্রক্রিয়া, ব্যালট ব্যবস্থাপনা, গণভোট পরিচালনার কৌশল, আইনগত দিকনির্দেশনা ও দায়িত্ব পালনে করণীয় বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে তুলে ধরা হয়। এতে সংশ্লিষ্ট ভোট গ্রহণ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, দক্ষ ও প্রশিক্ষিত কর্মকর্তারাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে পারেন। এ লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।