শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপরাধ দমনে কঠোর বার্তা: ময়মনসিংহ রেঞ্জের মাসিক সভায় পুরস্কার–মূল্যায়ন, পেশাদারিত্বে জোর

ময়মনসিংহ প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ রেঞ্জজুড়ে অপরাধ নিয়ন্ত্রণে আরও তৎপরতা ও পেশাদারিত্ব বাড়ানোর দৃঢ় প্রত্যয়ে অনুষ্ঠিত হয়েছে জানুয়ারি–২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ২টায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়–এর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া। শুরুতেই আগের সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। এরপর রেঞ্জের সার্বিক আইন–শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার অভিযান, মূলতবি মামলা নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়ন এবং স্পর্শকাতর মামলার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বিশেষ গুরুত্ব পায় গোয়েন্দা কার্যক্রম জোরদার, অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং মাঠপর্যায়ের পুলিশি তৎপরতা আরও গতিশীল করার বিষয়টি। ডিআইজি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, অপরাধ নিয়ন্ত্রণে তথ্যভিত্তিক অভিযান ও সমন্বিত উদ্যোগই হবে মূল কৌশল।
কর্মদক্ষতায় পুরস্কার- মাসজুড়ে কর্মদক্ষতা মূল্যায়নে ও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

শ্রেষ্ঠ জেলা: ময়মনসিংহ- শ্রেষ্ঠ পুলিশ সুপার: মোঃ মিজানুর রহমান, ময়মনসিংহ। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ডিআইজি বলেন, ভালো কাজের স্বীকৃতি অন্যদের জন্য অনুপ্রেরণা তৈরি করে এবং পুরো রেঞ্জের কর্মস্পৃহা বাড়ায়।

কঠোর নির্দেশনা- সভায় রেঞ্জের আইন–শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল ইউনিটকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন ডিআইজি। বিশেষ করে মাদক, চুরি–ডাকাতি ও সহিংস অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করার ওপর জোর দেওয়া হয়।
মাসিক এই অপরাধ পর্যালোচনা সভায় ময়মনসিংহ রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সামগ্রিকভাবে সভাটি অপরাধ দমন কার্যক্রমে নতুন গতি সৃষ্টির পাশাপাশি মাঠপর্যায়ে পুলিশের সমন্বিত তৎপরতা আরও জোরদারের বার্তা দিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।