রবিবার, ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আগুনে বার্তা রাজশাহীতে: ধ্বংসস্তূপ কার্যালয়ের সামনে আ.লীগের ব্যানার পুড়িয়ে দিল স্বেচ্ছাসেবক দল

রাজশাহী প্রতিনিধি
মার্চ ১, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর ভেঙে গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর কার্যালয়ের সামনে হঠাৎ টানানো একটি ব্যানার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। ব্যানারে লেখা ছিল— ‘বাংলাদেশ আওয়ামী লীগের রাজশাহী মহানগর কার্যালয় শুভ উদ্বোধন করা হলো’। শনিবার দুপুরে সেই ব্যানার নামিয়ে আগুন ধরিয়ে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল-এর নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর দু’দফা হামলায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয় সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেওয়া হয়। বর্তমানে সেখানে কেবল ধ্বংসস্তূপ পড়ে আছে। শনিবার সকাল ১১টার দিকে ভবনের ধ্বংসাবশেষের সামনে রহস্যজনকভাবে একটি ব্যানার ঝুলতে দেখা যায়। বিষয়টি ছড়িয়ে পড়লে দুপুর সাড়ে ১২টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সেখানে গিয়ে ব্যানারটি টেনে ছিঁড়ে আগুন দেয়।

এ বিষয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানা-র ওসি রবিউল ইসলাম বলেন, দুপুরে ব্যানার টানানোর খবর পান তারা। কারা ব্যানারটি টানিয়েছে এবং কারা পরে তা খুলে পুড়িয়ে দিয়েছে— তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে ব্যানারটি টানানো হয়েছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।