মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পর্দায় প্রেমের ডানা — তটিনীর ‘মন ফড়িং’ উড়বে হৃদয়ের আকাশে

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

তানজিম সাইয়ারা তটিনী। ছবি: সংগৃহীত

ছোটপর্দার ব্যস্ততম ও জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। উৎসব এলেই যেন তার নতুন নাটকের অপেক্ষায় থাকেন দর্শকরা। সেই ধারাবাহিকতায় আসছে ঈদে রোমান্টিক আবহে হাজির হচ্ছেন তিনি নতুন নাটক ‘মন ফড়িং’ নিয়ে। সম্প্রতি শেষ হয়েছে নাটকটির শুটিং, যেখানে তটিনীর বিপরীতে আছেন ফারহান আহমেদ জোভান।
সিএমভি’র ব্যানারে নির্মিত এই নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। ক্যামেরার পেছনে ছিলেন নাঈম ফুয়াদ। নির্মাতা গল্পের চমক আগাম ফাঁস করতে না চাইলেও ইঙ্গিত দিয়েছেন এক আবেগময় প্রেমের গল্পের—যার পটভূমি বরিশালের এক মফস্বল শহর।
গল্পে দেখা যাবে এনজিওকর্মী সুমন, বড়লোক পরিবারের আদুরে অনার্সপড়ুয়া রেখা এবং গুরুত্বপূর্ণ চরিত্র মিরাজকে। মিরাজ ও রেখার প্রেমই প্রথমে চোখে পড়লেও নির্মাতার ভাষায়, পুরো গল্পের আবেগ ও রহস্য ঘুরপাক খাবে সুমনকে ঘিরেই। ফলে প্রেম, টানাপড়েন ও অপ্রত্যাশিত আবেগের মিশেলে দর্শক পেতে পারেন এক ভিন্ন স্বাদের নাট্য অভিজ্ঞতা।
নাটকটি নিয়ে তটিনী বলেন, মন ফড়িং খুব পরিচিত অথচ হৃদয় ছুঁয়ে যাওয়া একটি গল্প। মনে হবে, গল্পটা যেন আমাদের পাশেই ঘটছে। দর্শকদের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।
নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ ও সাবেরী আলমসহ আরও অনেকে।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবারের ঈদকে কেন্দ্র করে সিএমভি আয়োজন করছে প্রায় ২০টি বিশেষ নাটক। সেই তালিকায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ‘মন ফড়িং’, যা ঈদের আনন্দঘন সময়ে মুক্তি পাবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।
প্রেম, স্মৃতি আর অচেনা অনুভূতির ডানায় ভর করে ‘মন ফড়িং’ উড়বে—ঈদের আনন্দে দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে প্রস্তুত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।