বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাঠের কারখানা স্পেশাল ইউনিটে ‘ঘুষের কারখানা’! কাজ বণ্টনে সিন্ডিকেটের দাপট, কোণঠাসা সাধারণ ঠিকাদার — অভিযোগের কেন্দ্রে প্রকৌশলী জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

কাঠের কারখানা স্পেশাল ইউনিটে ‘ঘুষের কারখানা’! কাজ বণ্টনে সিন্ডিকেটের দাপট, কোণঠাসা সাধারণ ঠিকাদার — অভিযোগের কেন্দ্রে প্রকৌশলী জাহাঙ্গীর
গণপূর্তের ভেতরে উন্নয়ন নয়, বরং “কাজ বাণিজ্যের অন্ধকার সাম্রাজ্য”—এমন বিস্ফোরক অভিযোগে তোলপাড় চলছে গণপূর্ত অধিদপ্তর–এর কাঠের কারখানা স্পেশাল ইউনিট। ভুক্তভোগী ঠিকাদারদের দাবি, এই ইউনিট এখন কার্যত একটি নিয়ন্ত্রিত সিন্ডিকেটের কবলে, যেখানে নিয়ম নয়—চলছে কমিশন, রেট-কোড আর প্রভাবের রাজনীতি।
অভিযোগের তীর নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমের দিকে। ঠিকাদারদের ভাষ্য, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নাকি চালু করেছেন “অগ্রিম কমিশনভিত্তিক কাজ বিক্রির মডেল”—যেখানে প্রকল্পের এস্টিমেট আগেই ফাঁস হয়ে যাচ্ছে পছন্দের কয়েকজনের কাছে, বিনিময়ে ৩–৪ শতাংশ ঘুষ।
কাজ পেতে ঘুষ, কাজ পেলেও শর্ত — ‘পছন্দের কোম্পানি’ থেকে কিনতেই হবে মালামাল।
ক্ষুব্ধ ঠিকাদাররা বলছেন, স্পেশাল ইউনিটে টেন্ডার যেন শুধুই আনুষ্ঠানিকতা।
অগ্রিম টাকা দিয়েও কাজ পাচ্ছেন না অনেক লাইসেন্সধারী ঠিকাদার। কেউ কাজ পেলেও বাধ্য করা হচ্ছে নির্দিষ্ট প্রতিষ্ঠান থেকে আসবাব সংগ্রহ করতে। তবে নির্দেশ না মানলে চুক্তি বাতিলের মৌখিক হুমকির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ফলে বছরের পর বছর সরকারি দপ্তরে মানসম্পন্ন সরবরাহ করা পুরোনো ঠিকাদাররা এখন কার্যত বাজার থেকে ছিটকে পড়েছেন।
এদিকে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে প্রধান বিচারপতির বাসভবনে কাজের মান নিয়ে। এছাড়াও অফিসে ছিল নারী কেলেঙ্কারির ব্যাপক অভিযোগ। এসব অপকর্ম ঢাকতে তড়িঘড়ি করে রাজশাহীতে বদলি আদেশ দিয়েছিলেন সাবেক প্রধান প্রকৌশলী শামীম আখতার।সব চেয়ে মজার বিষয় হলো রাজশাহীতে অফিস না করে ৮ মাসের মাথায় পুনরায় ঢাকায় পোস্টিং বাগিয়ে নেন। ঢাকায় ফিরে আবার ও পুরনো খেলায় মেতে ওঠেন। রাজশাহীর আরেক নারীর পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন।ওই নারীর মেয়ে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। রমনা পার্কে এবং সিদ্ধেশ্বরী বিভিন্ন হোটেল আবাসিক, অফিসের সরকারি গাড়িতে লম্বা ট্যুর দেওয়ার অভিযোগ উঠেছে। নারীর পরিচয়সহ বিস্তারিত থাকছে পরের সংখ্যায়।
এক প্রতিষ্ঠানের ‘অস্বাভাবিক উত্থান’ কোটি কোটি টাকার কাজ- অনুসন্ধানে উঠে এসেছে “ফার্নিচার কনসেপ্ট এন্ড ইন্টেরিয়র লিমিটেড”-এর নাম। অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি গত দুই অর্থবছরে মডেল মসজিদসহ একাধিক প্রকল্পে বিপুল অঙ্কের কাজ পেয়েছে।
নথি বলছে— ২০২৫/১৩ নং লট: ৩,৫৩,৪৫,৮০২ টাকা, ২০২৫/৩ নং লট: ৩,৩৭,৩৭,৯০২ টাকা, ২০২৫/৪ নং লট: ৩,৩৭,৩৭,৯০২ টাকা।
এছাড়া ২০২৫–২৬ অর্থবছরে রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধ–এ ২৭ লাখ টাকা, শহীদ নায়েব সুবেদার আশরাফ আলী খান বীরবিক্রম লাইব্রেরিতে ১.৮২ কোটি টাকা, পাবলিক লাইব্রেরি বহুমুখী ভবনে প্রায় ১.৯৩ কোটি টাকার কাজ।
বিশেষজ্ঞদের প্রশ্ন—ভবনের মূল নির্মাণ শেষ হওয়ার আগেই কীভাবে ফার্নিচার সরবরাহ চুক্তি হয়?
প্রভাবশালী কোম্পানির দৌরাত্ম, বাজার নিয়ন্ত্রণের অভিযোগ।
অভিযোগের তালিকায় আরও রয়েছে কয়েকটি ফার্নিচার কোম্পানি—যাদের মধ্যে হাতিলসহ অন্যদের নাম ঘুরে-ফিরে উঠে আসছে। সংশ্লিষ্টদের দাবি, বিভিন্নভাবে সুবিধা দিয়ে প্রভাব বিস্তার করে কোটি টাকার কাজ নিশ্চিত করা হয়েছে। পুরোনো জোরালো অভিযোগুলোর মধ্যে বদলি ও পুনরাগমন প্রভাবের প্রশ্ন। ঠিকাদার ও সংশ্লিষ্ট সূত্র বলছে, অতীতেও উন্নয়ন প্রকল্পে বেনামী ঠিকাদারি ও অর্থ আত্মসাত ও নারী কেলেঙ্কারির অভিযোগে জাহাঙ্গীর আলমকে ঢাকার বাইরে বদলি করা হয়েছিল। তবে রাজনৈতিক প্রভাব ও অর্থের জোরে আবার গুরুত্বপূর্ণ ইউনিটে ফেরার ঘটনাও আলোচনায় এসেছে।
অভিযুক্ত প্রকৌশলী জাহাঙ্গীর আলমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা যুক্ত করা হবে। পরে যোগাযোগ করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে। দুদকে অভিযোগ তদন্তে সত্যতা পেয়েছেন কীভাবে, এমন প্রশ্নের জবাব এড়িয়ে যান।
উল্লেখ্য যে, এই প্রতিবেদনে উল্লিখিত তথ্য ভুক্তভোগী ঠিকাদার, সংশ্লিষ্ট সূত্র ও প্রাপ্ত নথির ভিত্তিতে উপস্থাপিত অভিযোগ। বিষয়টি তদন্তসাপেক্ষ এবং নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশেষ খবর সর্বশেষ