বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালী বাজারে ভোক্তা অধিদপ্তরের ঝটিকা অভিযান অনিরাপদ খাদ্য ও মূল্য তালিকার গরমিল, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

এস এম বাদল
মার্চ ৪, ২০২৬ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

অদ্য ৪ মার্চ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে কুমারখালী বাজার এলাকায় পরিচালিত হয় এক তদারকিমূলক ঝটিকা অভিযান। বাজারজুড়ে ছিল টানটান উত্তেজনা—কাঁচাবাজার থেকে শুরু করে মুদি দোকান, মাছ-মাংসের আড়ত, খেজুর ও মুড়ির দোকান, কাপড়ের শোরুম এবং জুতা-স্যান্ডেলের দোকান—সবখানেই চলে নিবিড় মনিটরিং।

অভিযানে উঠে আসে চাঞ্চল্যকর অনিয়মের চিত্র। অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় ও বিক্রয়ের জন্য মজুত এবং মূল্য তালিকা প্রদর্শনে গাফিলতির দায়ে মেসার্স রাজ্জাক স্টোর-কে ১১,০০০/- (এগারো হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়া মূল্য তালিকায় ক্রয়-বিক্রয়ের যথাযথ মূল্য উল্লেখ না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে মেসার্স খন্দকার বাবলু স্টোর-কে ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জনাব মোঃ মাসুম আলী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়। তাকে সহযোগিতা করেন কুমারখালী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে জেলা পুলিশের একটি চৌকস টিম।

ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে প্রশাসনের এই কঠোর অবস্থান ভোক্তাদের মাঝে স্বস্তি ফিরিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।