মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার মিরপুরে নতুন ইউএনও আরাফাত আমান আজিজের যোগদান, উষ্ণ অভ্যর্থনা

এস এম বাদল
মার্চ ৩০, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আরাফাত আমান আজিজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার (৩০ মার্চ) তিনি মিরপুর উপজেলা পরিষদ কার্যালয়ে যোগদান করলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঈশিতা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, এলজিইডি প্রকৌশলী, কৃষি কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।

নবনিযুক্ত ইউএনও আরাফাত আমান আজিজ দায়িত্ব গ্রহণের পর উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে তার নেতৃত্বে মিরপুর উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।