কুষ্টিয়া জেলার রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছেন একজন নিবেদিতপ্রাণ নারী নেত্রী, যার নাম কুমকুম রহমান, যিনি শৈশব থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতির পথে এগিয়ে এসেছেন। জিয়াউর রহমান-এর আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি ১৯৮০ সালে কুষ্টিয়া জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী শিল্পী গোষ্ঠীতে শিশু শিল্পী হিসেবে তার যাত্রা শুরু করেন।
পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুষ্টিয়া জেলা ইউনিটে সক্রিয় সদস্য হিসেবে যুক্ত হন এবং ১৯৯০ সালে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ শুরু করেন। তার দীর্ঘ ৩৫ বছর এর রাজনৈতিক চেতনায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেন দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়া, যিনি ১৯৮৯ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় তার বাসভবনে আগমন উপলক্ষে আলোচনার কেন্দ্রে পৌঁছে। সেই সাক্ষাৎ তার রাজনৈতিক জীবনকে আরও দৃঢ় এবং মজবুত ভিত্তি স্থাপন করেন।
পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক প্রেরণা- তার পরিবার রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ। তার শ্বশুর মরহুম অ্যাডভোকেট জিল্লুর রহমান ১৯৭৯ সালে কুষ্টিয়া-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৮৬ সালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন শহীদ জিয়াউর রহমানের একজন অন্যতম আস্থাভাজন ব্যক্তি। যে কারণে তৎকালীন স্বৈরশাসক প্রেসিডেন্ট এরশাদ, তাকে আটক করে ডিটেনশনে দেয় এবং তার চোখ অন্ধ করে দেয়া হয়।
অন্যদিকে তার পিতা মরহুম উস্তাদ ইব্রাহিম হোসেন খান ছিলেন একজন খ্যাতিমান সংগীতশিল্পী ও শিক্ষক। তার স্বামী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ শফিকুর রহমান বর্তমানে কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিবার থেকেই তিনি পেয়েছেন দেশপ্রেম, সংস্কৃতি ও জনসেবার অনুপ্রেরণা।
রাজনৈতিক ও সাংগঠনিক সম্পৃক্ততা- বর্তমানে তিনি কুষ্টিয়া জেলা মহিলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহার প্রজ্ঞা, সাবলীল আচরণ, দূরদর্শিতায় দলীয় রাজনীতির মাঠে ব্যাপক সুনাম অর্জন করেছেন। দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছেন। এর মধ্যে উল্লেখযোগ্য— অনেক সাফল্য অর্জন করায় হয়ে উঠেছেন সফল রাজনীতিবিদ।
সাধারণ সম্পাদক (নারী বিষয়ক), কুষ্টিয়া শহর বিএনপি
নারী বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ, কুষ্টিয়া যুগ্ম আহ্বায়ক, জিয়া পরিষদ, কুষ্টিয়া যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া জেলা মহিলা ক্রীড়া সংস্থা, যুগ্ম সাধারণ সম্পাদক, কুষ্টিয়া লেডিস ক্লাব।
সর্বগুনে গুণান্বিত উদার ব্যক্তিত্ব মনা এ নারী নেত্রী ভবিষ্যতে কুষ্টিয়া জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপির) রাজনীতি যে হয়ে উঠবেন বর্ষিয়ান সংস্কৃতি মনা আপোষহীন নেত্রী। কুষ্টিয়াবাসী তার কৃতকর্মের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।
