বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা

এস এম বাদল
জুলাই ১৫, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ক্রেতা আকর্ষণ, নিরাপত্তা জোরদার ও আধুনিক ব্যবস্থাপনায় গুরুত্বারোপ প্রশাসকের। ফাইল ছবি

অদ্য ১৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সকল অংশীজনের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শপিং মলের সার্বিক উন্নয়ন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের মান্যবর প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, জেলা পরিষদ শপিং মলকে আরও প্রাণবন্ত ও ক্রেতাবান্ধব করে তুলতে সমন্বিত প্রচার-প্রচারণা এবং ব্যবসায়ীদের যৌথ উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। তিনি সরকারি নির্দেশনা অনুসারে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব ব্যবহার, প্রয়োজন শেষে যথাসময়ে এসি ও লাইট বন্ধ রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

তিনি আরও বলেন, শপিং মলের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরার নিয়মিত পর্যবেক্ষণ, নিজস্ব নিরাপত্তা প্রহরীদের দায়িত্বশীল কার্যক্রম বৃদ্ধি এবং মল খোলা ও বন্ধের নির্ধারিত সময় কঠোরভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে তিনি মলের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক পরিবেশই ক্রেতাদের আস্থা ও আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশাসক বলেন, জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সার্বিক উন্নয়ন এবং ব্যবসা পরিচালনা আরও সহজ ও গতিশীল করতে সকল অংশীজনের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

সভার শেষ পর্যায়ে জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সকল অংশীজনের উপস্থিতি এবং তাদের মূল্যবান মতামত ও পরামর্শের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য জনাব বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান কাজল মাজমাদার, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জেলা পরিষদ শপিং মল কাম অফিস ভবনের সম্মানিত সকল অংশীজন, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভাটি অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ, গঠনমূলক আলোচনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে ইতিবাচক মতবিনিময়ের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।