বৃহস্পতিবার, ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধাদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল, এমপি বাচ্চুসহ প্রশাসনের উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৫, ২০২৬ ৯:৫২ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। এতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মুক্তিযোদ্ধা কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গফরগাঁও উপজেলা কমান্ডের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চু এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, গফরগাঁও থানার কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাইফুল আলমের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ইসহাক আলী চেয়ারম্যান, আব্দুল্লাহ আল মামুন, আবু সাঈদ মাস্টার, ফজলুল হক, স্বপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শাহ আলম চেয়ারম্যান। তিনি মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে দেশের উন্নয়ন ও শান্তি-সমৃদ্ধির জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।