সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

গোপালপুরে বিস্ময়ের জন্ম, চার পা-ওয়ালা মুরগির ছানা দেখতে মানুষের ঢল, এলাকায় তুমুল চাঞ্চল্য

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

গোপালপুরে চার পা-ওয়ালা মুরগির ছানা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মধুপুর ভট্ট গ্রামে জন্ম নিয়েছে চার পা-ওয়ালা একটি বিরল মুরগির ছানা। রোববার সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অদ্ভুত আকৃতির এই ছানাটি একনজর দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন উৎসুক মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে একটি দেশি মুরগির নিচে ডিম দেওয়া হয়েছিল বাচ্চা ফোটানোর জন্য। রোববার সকালে বাড়ির সদস্য আবির মুরগিকে খাবার দিতে গিয়ে দেখতে পান, সদ্য ফোটা একটি ছানার স্বাভাবিক দুই পায়ের পাশাপাশি আরও দুটি অতিরিক্ত পা রয়েছে।

আবির জানান, প্রথমে তিনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারেননি। পরে পরিবারের সদস্যদের ডাকলে তার নানিসহ অন্যরা এসে ছানাটি দেখেন। খবরটি মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে বিরল এ ছানাটি দেখতে মানুষের ভিড় জমতে শুরু করে।

তিনি বলেন, জীবনে কখনো চার পা-ওয়ালা মুরগির ছানা দেখিনি। বিষয়টি আমাদের কাছে সত্যিই বিস্ময়কর।

স্থানীয়দের ভাষ্য, তাদের এলাকাতেও আগে কখনো এমন ঘটনা ঘটেনি। ব্যতিক্রমী এই ছানাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

প্রাণিবিজ্ঞানীদের মতে, ভ্রূণের বিকাশজনিত জন্মগত ত্রুটি (কনজেনিটাল অ্যানোমালি) থেকে এ ধরনের অতিরিক্ত অঙ্গ সৃষ্টি হতে পারে। তবে এমন ঘটনা অত্যন্ত বিরল এবং প্রকৃতিতে খুব কমই দেখা যায়।

চার পা-ওয়ালা এই বিরল মুরগির ছানাকে ঘিরে এখন গোপালপুরে কৌতূহল, বিস্ময় আর দর্শনার্থীদের ভিড়—যা স্থানীয়দের কাছে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়ে উঠেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।