রবিবার, ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে রক্তাক্ত ভাবী, দেবরের লাঠির আঘাতে দৌলতপুরে চাঞ্চল্য

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুলাই ৫, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের লাঠির আঘাতে ভাবী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বসতবাড়ির জমির ভাগ-বণ্টনকে কেন্দ্র করে শেরপুর গ্রামের জহুরুল আলমের স্ত্রী মোছা. জেসমিন আক্তার (৩০) এবং তাঁর দেবর রমজান আলীর ছেলে জাহিদুল ইসলাম (২৮)-এর মধ্যে নিজ বাড়ির আঙিনায় কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাহিদুল ইসলাম ক্ষিপ্ত হয়ে হাতে থাকা লাঠি দিয়ে জেসমিন আক্তারের মাথায় আঘাত করেন।

লাঠির আঘাতে জেসমিন আক্তার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত জেসমিন আক্তার দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।