ফাইল ছবি
বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং মানবাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারের মধ্য দিয়ে সার্চ মানবাধিকার সোসাইটি অব বাংলাদেশ-এর ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী কুষ্টিয়ায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবাধিকারকর্মী, কবি-সাহিত্যিক, সমাজসেবক ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবের রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব পারভেজ মাজমাদার, সভাপতি, সার্চ মানবাধিকার সোসাইটি অব বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব সোহেল আমিন বাবু — কবি, সাহিত্যিক ও গবেষক।
জনাব খন্দকার আব্দুল মতিন — সিনিয়র সহ-সভাপতি, সার্চ মানবাধিকার সোসাইটি অব বাংলাদেশ।
মো. সাইফুল ইসলাম — সভাপতি, সার্চ মানবাধিকার সোসাইটি অব বাংলাদেশ, ভেড়ামারা উপজেলা শাখা।
আ. সাত্তার — সাবেক পরিচালক, চেম্বার অব কমার্স।
জনাব আসমান আলী — কবি ও সাহিত্যিক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মহিউদ্দিন চিশতী, সভাপতি, সার্চ মানবাধিকার সোসাইটি অব বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খালিদ বিন শওকত, যুগ্ম সাধারণ সম্পাদক, সার্চ মানবাধিকার সোসাইটি অব বাংলাদেশ, কুষ্টিয়া জেলা শাখা।
বক্তারা তাদের বক্তব্যে মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সার্চ মানবাধিকার সোসাইটি অব বাংলাদেশের দীর্ঘ ১৭ বছরের অবদানের প্রশংসা করেন। তারা ভবিষ্যতেও মানবকল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত অতিথিরা সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
