বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

জাইমা রহমানের ছবি দিয়ে আপত্তিকর পোস্ট! রাতের অভিযানে গ্রেপ্তার যুবক, আদালতের নির্দেশে কারাগারে

বাগেরহাট জেলা প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতীকী ছবি

বাগেরহাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট করার অভিযোগে শেখ রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে উপজেলার বাঁধাল এলাকা থেকে অভিযুক্ত শেখ রসুলকে আটক করা হয়। তিনি উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।

এ ঘটনায় কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতে হাজির করে।

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, আসামিকে বাগেরহাট আমলি আদালত-৯-এর বিচারক জেবুন্নেছার আদালতে তোলা হয়। প্রাথমিক শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই অনুযায়ী বিকেলে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর কনটেন্ট প্রকাশের অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর এ পদক্ষেপ স্থানীয়দের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।