বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

“টমেটো তুলতে গিয়ে মরণফাঁদে প্রাণ গেল দুই কৃষকের’ শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে সাতক্ষীরায় মর্মান্তিক মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
জানুয়ারি ৩১, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরায় ক্ষেতের টমেটো তুলতে গিয়ে শিয়াল মারার জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (সকাল ৭টার দিকে) সদর উপজেলার শিবপুর ইউনিয়নের তেঁতুলতলা গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— তেঁতুলতলা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রজব আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং পাশের শিয়ালডাঙ্গা গ্রামের নুর ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘেরের পাশের জমিতে টমেটো তুলতে যান মনিরুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি শিয়াল মারার জন্য পাতানো বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। মনিরুলকে বাঁচাতে এগিয়ে আসেন আব্দুর রহিম। কিন্তু তিনিও বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে মুহূর্তেই দুজনই গুরুতরভাবে বিদ্যুতায়িত হন।

ঘটনাস্থলেই মৃত্যু– শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম জানান, বিদ্যুতের শক্তিশালী প্রবাহে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে শিয়াল মারার নামে কৃষিজমিতে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ পাতানোয় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।