রবিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তিস্তাকে বাঁচাতে হবে নিজেদের প্রয়োজনে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা তিস্তার পানির জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পানি বণ্টনের ব্যাপারে আমাদেরকে এখন পর্যন্ত কোনো সুরাহা দিতে পারেনি। অথচ আন্তর্জাতিক আইনে আছে অবশ্যই প্রয়োজনমতো পানি দিতে হবে। তারা দেয়নি বরং এটা নিয়ে আমরা যখন কথাবলি তখন ভারত সরকার পশ্চিমবঙ্গের সরকারকে দোষারোপ করে এড়িয়ে গেছে। তিস্তাকে বাঁচাতে হবে আমাদের নিজেদের প্রয়োজনে।

আজ শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে আসাদুল হাবিব দুলুর রচিত ‘জাগো বাহে তিস্তা বাছাই ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, ভারত থেকে যদি আমরা সঠিক হিসেবে পানি পেতাম তাহলে তিস্তা এভাবে মরে যেত না। তিস্তা মহাপরিকল্পনার কথা বলা হয়েছে। আমাদের দলেও আলোচনা হয়েছে। আমরা মনে করি এটি মহাপরিকল্পনার মধ্যে নিয়ে আশপাশের মানুষের যেন জীবন জীবিকা সুন্দর করা যায়। সহজ করা যায় সেই চেষ্টা আমাদের করতে হবে।

এজন্য নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে আন্দোলনকে আরো বেগবান করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আাসাদুল হাবিব দুলু, জেলা বিএনপি সভাপতি পয়গাম আলী বিভিন্ন স্তরের অতিথিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।