বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন: সড়ক-রেল এক জনে, নৌ-সেতু অন্য জনে

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

হাবিবুর রশিদ ও মো. রাজিব আহসান। ছবি: সংগৃহীত

সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা হয়।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব অজিত দেব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে প্রতিমন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি পেয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব।
প্রজ্ঞাপনে বর্ণিত সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সব দপ্তরে সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যক্রমের জন্য পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।