বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত, প্রশিক্ষিত যুবক-যুব মহিলাদের হাতে সনদপত্র ও চেক বিতরণ

হারুন অর রশীদ
আগস্ট ১২, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে দৌলতপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম. শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম এবং যুব উন্নয়নের উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক মো. নাসির উদ্দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন আল্লাহদর্গা যুব সেবা সংঘের প্রিয়াঙ্কা এবং খামারি ও উদ্যোক্তা মোছা. জান্নাতি খাতুন। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষিত যুবক ও যুব মহিলারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তুলতে সরকারি বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে। যুবকদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে দেশ আরও দ্রুত এগিয়ে যাবে।

অনুষ্ঠানের শেষপর্বে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মধ্যে সনদপত্র ও চেক বিতরণ করা হয়। এ সময় প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে নতুন উদ্যোম ও আত্মনির্ভরতার প্রত্যাশা তৈরি হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।