বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত দৌলতপুর গড়ার প্রত্যয় এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লার

হারুন অর রশীদ
জুলাই ৩০, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ক্ষকুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান, বিজিবির সুবেদার মো. মিজানুর, দৌলতপুর প্রেস ক্লাব ডিপিসির সভাপতি আব্দুল আলীম সাচ্চু, সিনিয়র সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন এবং সাংবাদিক আব্দুর রাজ্জাক।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে দৌলতপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, দৌলতপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি এবং সংশ্লিষ্ট প্রশাসন বদ্ধপরিকর। এ লক্ষ্যে প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভা শেষে সমাজকল্যাণ সংস্থার অনুদানের চেক বিতরণ করা হয়। পাশাপাশি ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় দৌলতপুর উপজেলার ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করেন প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ