সোমবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনজন আটক

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে আজ ‎রোববার বিকেলে তিনজন পুলিশের হাতে আটক হয়েছেন।

‎পুলিশ জানায়, ফেসবুকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগপন্থি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আ ক ম জামাল উদ্দিনসহ কয়েকজন ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যান। এক দল মানুষ আগে থেকেই সেখানে অবস্থান নেয়। ফুল নিয়ে গেলে লোকজন তাদের মারধর শুরু করে। তখন শিক্ষক জামাল উদ্দিনকে সেখান থেকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় পুলিশ। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে আটক করা হয়।

ধানমন্ডি জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার জিসানুল হক বলেন, বিক্ষুব্ধ জনতা শিক্ষককে মারধর করছিল। তখন তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় ছাত্রলীগের তিনজনকে আটক করা হয়।

দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল ফেসবুকে পোস্টে লেখেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব আজ বিকেল ৪টায়। আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।