নোয়াখালী জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
নোয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং ওসি, ডিবি, নোয়াখালীর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আশিকুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গত ১৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৭টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার পোড়াবাড়ি রোডে জনৈক আমেরিকা প্রবাসী জাবেদের বাউন্ডারি দেওয়ালের ভেতরে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ১) ইয়াছিন আরাফাত রিমন (২৫), পিতা: মোঃ সোলেমান, মাতা: বিউটি বেগম, সাং-গনিপুর (ধন গাজী বাড়ি), ৬ নম্বর পৌর ওয়ার্ড, থানা-বেগমগঞ্জ; ২) জামিল হোসেন রূপক (২৯), পিতা: মোঃ বাহার উল্যাহ, মাতা: রৌশন আরা বেগম, সাং-দুর্গাপুর (মফিজ মিয়ার বাড়ি), ৪ নম্বর ওয়ার্ড, ১১ নম্বর দুর্গাপুর ইউনিয়ন, থানা-বেগমগঞ্জ; এবং ৩) রহমত উল্যাহ (২৬), পিতা: মৃত মমিন উল্যাহ, মাতা: নুর জাহান বেগম, সাং-নরোত্তমপুর (বক্তার উদ্দিন বাড়ি), ৬ নম্বর ওয়ার্ড, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে মোট ৭০ (সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
