রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভেড়ামারায় ‘শিক্ষকের আচরণ ও শিক্ষার ব্যাকরণ’ শীর্ষক

মোঃ ইয়ামিন হোসেন
জুন ২০, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফাইল ছবি

শিক্ষা কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; একজন শিক্ষকের আচরণ, মূল্যবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গিই শিক্ষার্থীর প্রকৃত জীবনবোধ গঠনের ভিত্তি। এমনই তাৎপর্যপূর্ণ বার্তা সামনে রেখে কুষ্টিয়ার ভেড়ামারায় অনুষ্ঠিত হয়েছে ‘শিক্ষকের আচরণ ও শিক্ষার ব্যাকরণ’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী প্যানেল আলোচনা ও গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

গত শনিবার (২০ জুন) সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এবং গ্রন্থটির রচয়িতা মোস্তাফিজুর রহমান শামীম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মুহ. আনোয়ার-উল-আজিম।

ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ মাহমুদা জেবা-এর প্রাণবন্ত সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস, ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রতন কুমার পাল এবং বাহিরচর সোনালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রোকশানা লিপি।

আলোচনায় বক্তারা বলেন, একজন শিক্ষকের ব্যক্তিত্ব, নৈতিকতা ও আচরণই শিক্ষার প্রকৃত ব্যাকরণ নির্মাণ করে। প্রযুক্তিনির্ভর এই সময়ে শিক্ষার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীর মানবিক সম্পর্ক ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিন, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাংবাদিক এস.এম. আবু ওবাইদা-আল-মাহাদী, সাইফুল ইসলাম, আনিচুর রহমান, আব্দুর রাজ্জাক রাজা, লোকমান হোসেন, মিজানুর রহমান, মোজাম্মেল হক, শাহিনুর হালিম, শরিফুজ্জামান কুদ্দুস, আব্দুল গনি, মনিরুজ্জামান বিদ্যুৎসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জ্ঞান, মূল্যবোধ ও মানবিক শিক্ষার সমন্বয়ে আয়োজিত এ প্যানেল আলোচনা ভেড়ামারার শিক্ষাঙ্গনে নতুন চিন্তা ও ইতিবাচক আলোচনার দ্বার উন্মোচন করেছে বলে অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।