শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ভোরের আলো ফোটার আগেই ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ.লীগের ৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৭, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

আওয়ামী লীগের সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি এলাকায় ভোরের দিকে ঝটিকা মিছিল বের করার সময় নিষিদ্ধ ঘোষিত মহিলা আওয়ামী লীগ–এর সাত নেত্রীসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মিছিলকারীদের বহনকারী একটি হায়েস মাইক্রোবাস জব্দ করা হয় এবং চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ভোরে ধানমন্ডি-২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁয় সেহরি শেষে ২০-২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করেন। তারা স্লোগান দিতে দিতে ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হলে টহল পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়।

পুলিশ উপস্থিতি টের পেয়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে গেলে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় সাত নারীকে আটক করা হয়। পরে তাদের বহনকারী গাড়িচালককেও গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভোরের নীরবতা ভেঙে আকস্মিক এই মিছিল ও গ্রেপ্তার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।