বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ সদর কোম্পানি, র‌্যাব-১৪, কর্তৃক পলাতক আসামী গ্রেফতার 

মকবুল হোসেন
ডিসেম্বর ৮, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ সদর কোম্পানি র‍্যাব ১৪ এর অভিযানে টাকা-২৫১৬৭৩/অর্থদণ্ডসহ এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ১ জন আসামি গ্রেপ্তার করা হয়।

সদর কোম্পানি, র‌্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল ০৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. অনুমান ০০:০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন সরকারী কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে দায়রাঃ ২৯৩০/২৩, সি আর-১৬২/২৩, প্রসেস নং-৯৭৩/২৫, ধারা- এন আই এ্যাক্ট-১৩৮ মোতাবেক ২,৫১,৬৭৩/- (দুই লক্ষ একান্ন হাজার ছয়শত তেহাত্তর) টাকা অর্থদন্ড সহ ০১ (এক) বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইদ্রিস আলী (৪৮), পিতা-মোঃ আব্দুর মান্নান, সাং-চরপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।