বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস নেই, ট্রিগারে আঙুল রাখা আছে: আইআরজিসি

এএফপি
এপ্রিল ৮, ২০২৬ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সামরিক কুচকাওয়াজের সময় আইআরজিসির সদস্যরা। ফাইল ছবি: এএফপি

দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি)। বাহিনীটি সতর্ক করে বলেছে, তাদের আঙুল এখনো ট্রিগারে রাখা আছে।

আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানি জাতির একনিষ্ঠ রক্ষীরা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার আয়াতুল্লাহ মোজতবা খামেনির আদেশ মেনে চলছে। তাদের আঙুল ট্রিগারে রাখা আছে।

উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে বিপ্লবী গার্ড বাহিনী আরও বলেছে, ‘শত্রুরা বরাবরই প্রতারক। তাদের প্রতিশ্রুতিতে আমাদের কোনো বিশ্বাস নেই। যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।

এর আগে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেন, তিনি বিশ্বাস করেন চীন ইরানকে আলোচনায় বসতে রাজি করিয়েছে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম বা পারমাণবিক জ্বালানির বিষয়টি ‘নিখুঁতভাবে দেখাশোনা করা হবে’।

তেলবাহী জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অনিশ্চয়তা থাকলেও ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘একটি দীর্ঘমেয়াদী চুক্তির জন্য শক্তিশালী রূপরেখা তৈরি হয়েছে। আমাদের কাছে একটি ১৫ দফা আছে, যার অধিকাংশ বিষয়েই সম্মতি পাওয়া গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।