শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর নদ্দায় রাতের আঁধারে আগুনের তাণ্ডব, ফুটওভার ব্রিজের পাশে আতঙ্ক—দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৩, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন। ছবি: সংগৃহীত

রাজধানীর নদ্দা এলাকায় হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। রাতের নিস্তব্ধতা ভেঙে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে ফুটওভার ব্রিজের পাশের অংশ ও নিকটবর্তী ভবনগুলোর দিকে।
শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ৯টার দিকে নদ্দা এলাকার ফুটওভার ব্রিজের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশের বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ছোট আকারে শুরু হলেও মুহূর্তের মধ্যেই আগুনের শিখা তীব্র হয়ে ওঠে এবং ফুটওভার ব্রিজের অংশ ও পাশের ভবনগুলোর দিকে ছড়িয়ে পড়তে থাকে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দমকলকর্মীদের দ্রুত ও সমন্বিত প্রচেষ্টায় রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন লাগার ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
নগর-মহানগর সর্বশেষ