ছবি সংগৃহীত
নগর উন্নয়নে নতুন প্রত্যাশা—দক্ষ নেতৃত্বে রাজশাহীকে আধুনিক নগরী করার আশাবাদ।
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। তার এই মনোনয়নে নগরজুড়ে তৈরি হয়েছে নতুন আশাবাদ ও প্রত্যাশার আবহ।
শনিবার (১৪ মার্চ) এক যৌথ বিবৃতিতে বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, জনবান্ধব ও দক্ষ নেতৃত্বের জন্য পরিচিত মাহফুজুর রহমান রিটনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া সময়োপযোগী ও দূরদর্শী সিদ্ধান্ত। তার বলিষ্ঠ নেতৃত্বে শিক্ষা ও রেশমের নগরী রাজশাহী আধুনিক, পরিকল্পিত এবং আরও জনবান্ধব নগরীতে রূপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রেসক্লাব নেতারা আরও বলেন, নতুন প্রশাসকের হাত ধরে রাজশাহী সিটি কর্পোরেশনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা বৃদ্ধি পাবে। একই সঙ্গে নগরবাসীর সেবা নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা নগরবাসীর।
বিবৃতিতে বরেন্দ্র প্রেসক্লাবের সদস্যরা মাহফুজুর রহমান রিটনের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি রাজশাহীর উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো ইতিবাচক উদ্যোগে গণমাধ্যমকর্মীরা সহযোগিতা অব্যাহত রাখবেন বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, আমাকে নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁর দেওয়া দায়িত্বের মর্যাদা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।
রাজশাহীর সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই।নতুন এই দায়িত্বের মাধ্যমে রাজশাহীর উন্নয়নযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
