সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৫, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

স্বচ্ছতা নিশ্চিত করতেই নতুন উদ্যোগ।আইন মন্ত্রণালয়ের লোগো। ছবি: সংগৃহীত

বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি করা হবে মঙ্গলবার (৬ অক্টোবর)।

রোববার (৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা জেলার সাব-রেজিস্ট্রি অফিসগুলোর জন্য নির্ধারিত পদগুলোতে দেশের বিভিন্ন জেলার সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সাব-রেজিস্ট্রারদের মধ্য থেকে লটারির মাধ্যমে বদলি করা হবে। এ কার্যক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান উপস্থিত থাকবেন।

জনসাধারণের সম্পত্তি নিবন্ধন-সংক্রান্ত সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর কার্যক্রমে প্রয়োজনীয় প্রশাসনিক সংস্কার ও শৃঙ্খলা নিশ্চিত করতে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম চালু করা হচ্ছে।

আইন মন্ত্রণালয়ের এ উদ্যোগের ফলে সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতা আরও নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।