শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শম্ভুগঞ্জ মহাসড়কে মাদকবিরোধী অভিযানে নাটকীয় গ্রেফতার: তরুণীর ব্যাগে মিলল ১,৫১০ পিস ইয়াবা

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১৪, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহে মাদকবিরোধী অভিযানে নাটকীয়ভাবে ১,৫১০ পিস ইয়াবাসহ এক নারী মাদককারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে কোতোয়ালি মডেল থানার শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনির নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে এই গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া নারী হলেন সুমাইয়া মনি (১৯)। তিনি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর এলাকার বাসিন্দা। তার পিতা রুহুল আমিন ও মাতা লুৎফুন নাহার।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কে অবস্থান নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। সন্দেহভাজন হিসেবে সুমাইয়া মনিকে আটক করে তল্লাশি চালালে তার কাছে থাকা ব্যাগ থেকে ১,৫১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ময়মনসিংহ জেলায় মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সারাবাংলা সর্বশেষ