বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
মার্চ ৪, ২০২৬ ১০:০৬ অপরাহ্ণ
Link Copied!

ছবি সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে নতুন করে যথাযথ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমকর্মীরা জানতে চান, ‘নতুন নির্বাচিত সরকার এল। আপনি নতুন চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নিলেন। শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারে আপনার দিক থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কি না।’ জবাবে আমিনুল ইসলাম বলেন, তাকে ফিরিয়ে আনার জন্য যথাযথ আইনগত ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে ফেরত আনাটা একটি আইনগত প্রক্রিয়ার বিষয়। নিশ্চয়ই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

গত বছরের ১৭ নভেম্বর মানবতাবিরোধী এক মামলার রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গুম–খুনসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। ছাত্রজনতার তীব্র আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।